রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির তার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
দি নিউজ লায়নঃ মাটির বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া হাই ভোল্টেজ এর বিদ্যুতের তারের খুঁটি থেকে অসাবধানতা জনিত কারণে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নবগ্রামের গৌরাঙ্গডাঙ্গায়। বীভৎস আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি বাড়ি।
সেখান থেকে আগুন পার্শ্ববর্তী বাড়িগুলোতে ছড়াতে শুরু করে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। আগুনে ঘরের মধ্যে মজুত রাখা খাদ্যশস্য, জামাকাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন গৌরাঙ্গডাঙ্গা গ্রামে একটি মাটির বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। দমকলের এক কর্মী বলেন, বাড়ির পাশ দিয়ে ইলেকট্রিকের তার গিয়েছে। কোনও কারণে সেই বাড়ির খড়ের চালে আগুন লেগে যায়। তারপরে এই বীভৎসতা।

Post a Comment